News:

ঢাকার  উত্তরাস্থ ৫নং সেক্টরে নিজস্ব জমির উপর সুবিশাল মনোরম ক্যাম্পাসে আলাদা স্কুল ও কলেজ ভবন। ইসলামিক এডুকেশন সোসাইটি  কর্তৃক ১৯৮২ সনে প্রতিষ্ঠিত আই.ই.এস. স্কুল এন্ড কলেজ ( পূর্ণ নাম: ইসলামিক এডুকেশন সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়) দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত  শিক্ষকমন্ডলী কর্তৃক পাঠদান এবং গভর্ণিং বডির তত্বাবধানে পরিচালিত হচ্ছে। ১৯৯০ প্রাথমিক অনুমোদন, ১৯৯৩ সনে একাডেমিক  স্বীকৃতি, ১৯৯৪ সনে ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাযেমিক অনুমোতি এবং ২০০৩ সনে উচ্চমাধ্যমিক অনুমতি প্রাপ্তির পর থেকে অদ্যাবধি সকল পাবলিক পরীক্ষায় বোর্ড বৃত্তিসহ কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। ২০০৯ সন থেকে ২০১৯ সন পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব সফলতার সাথে পালন করা হয়। ২০২৩ সন থেকে  প্লে- পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংলিশ ভার্সন চালু করা হয়েছে। সহ শিক্ষা কার্যক্রমের মধ্যে  আন্ত: থানা ক্রীড়া প্রতিযোগিতায় বরাবরই চ্যাম্পিয়ান/রানার্সআপ ট্রফি অর্জন, জাতীয় স্কাউট জাম্বুরীসহ বিজ্ঞান মেলা ও টেলিভিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়ে আসছে। ২০২৬ সন থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্বও সফলতার সাথে পালন করা হয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য:

• শিক্ষার্থীদেরকে সৎ ও চরিত্রবান করে গড়ে তোলা।

• দায়িত্ববান ও নৈতিকতাবোধ জাগ্রতা করা।

• কর্তব্য পরায়ন ও নিষ্ঠাবান নাগরিক তৈরী করা।

• মৌলিক মানবীয় গুনাবলীর বিকাশ সাধন করা।

• নৈতিক চরিত্র গঠন ও ইসলামী  মূল্যবোধ তৈরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

• দক্ষ, কর্মঠ ও দেশ প্রেমিক সুনাগরিক রূপে গড়ে তোলার একান্ত প্রয়াস।

•  আধুনিক তথ্য প্রযুক্তি তথা বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা।

• শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশর জন্য সর্বাত্বক ব্যবস্থা।