ISLAMIC EDUCATION SOCIETY UCHCHA MADHYAMIC BIDYALAYA
EIIN-108570
News:
ইসলামিক এডুকেশন সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়
ইসলামিক এডুকেশন সোসাইটি কর্তৃক ১৯৮২ সনে প্রতিষ্ঠিত আই.ই.এস.স্কুল এন্ড কলেজে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী কর্তৃক পাঠদান এবং গভর্ণিং বডির তত্তাবধানে পরিচালিত হচ্ছে। ১৯৯০ সনে প্রাথমিক অনুমোদন, ১৯৯৩ সনে একাডেমিক স্বীকৃতি, ১৯৯৪ সনে ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাডেমিক অনুমতি এবং ২০০৩ সনে উচ্চমাধ্যমিক অনুমতি প্রাপ্তির পর থেকে অদ্যাবধি সকল পাবলিক পরীক্ষায় বোর্ড বৃত্তিসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। ২০২৩ সাল থেকে ইংলিশ ভার্সন (প্লে-ষষ্ঠ) চালু করা হয়। শিক্ষা কার্যক্রমের মধ্যে আন্ত: থানা ক্রীড়া প্রতিযোগীতায় বরাবরই চ্যাম্পিয়ন/রানার্সআপ ট্রফি অর্জন, জাতীয় স্কাউট জাম্বুরীসহ বিজ্ঞান মেলা ও টেলিভিশন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়ে আসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য :
- শিক্ষার্থীদেরকে সৎ ও চরিত্রবান রূপে গড়ে তোলা।
- দায়িত্ববান ও নৈতিকতাবোধ জাগ্রত করা।
- কর্তব্য পরায়ন ও নিষ্ঠাবান নাগরিক তৈরি করা।
- মৌলিক মানবীয় গুণাবলীর বিকাশ সাধন করা।
- নৈতিক চরিত্র গঠন ও ইসলামী মূল্যবোধ তৈরীতে প্রয়োজনীয় ব্যবস্থা।
- দক্ষ, কর্মঠ ও দেশ প্রেমিক সুনাগরিক রূপে গড়ে তোলার একান্ত প্রয়াস।
- ভাল ফলাফল লাভ ও জ্ঞানার্জনের জন্য নিবিড় তত্ত¡াবধান ও পরিচর্যার ব্যবস্থা।
- আধুনিক তথ্য প্রযুক্তি তথা বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা।
- শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সর্বাত্মক ব্যবস্থা।
- প্রকৃত মুসলমান হিসেবে গড়ে উঠতে সর্বোতভাবে সহায়তা করা।
বৈশিষ্ট্য :
- ঢাকার উত্তরাস্থ ৫নং সেক্টরে নিজস্ব জমির উপর সুবিশাল মনোরম ক্যাম্পাসে স্কুল ও কলেজ ভবন।
- বালক ও বালিকা পৃথক শাখা।
- শালীন ও পর্দা উপযোগী পোষাক।
- ইংরেজি ও আরবী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব।
- নিয়মিত শ্রেণি ও মাসিক পরীক্ষা।
- মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা ও বিশেষ সুবিধা প্রদান।
- ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সফর ও সহপাঠক্রমিক বিষয় সমূহ।
- পাঠাগারে অধ্যয়ন, বক্তৃতা শিক্ষাদান, বানান ও ভাষা রীতি অনুশীলন।
- সহীহ ভাবে কুরআন শিক্ষা, নির্দিষ্ট সূরাসমূহ, প্রয়োজনীয় দু’আ ও হাদিস অর্থসহ মুখস্থ করানো।
- সুশিক্ষা, সুস্বাস্থ্য, চরিত্রবান ও আদর্শ মানুষ তৈরীই আই.ই.এস.স্কুল এন্ড কলেজের অঙ্গীকার।